Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৩০

প্রায় ২ মিনিট · ১৭৫ শব্দ

তারা সাক্ষ্য দিয়ে বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যখন বলে ইলাহ নেই আল্লাহ ছাড়া আর আল্লাহ মহান। তখন তার রব আল্লাহ তা’আলা তার এ বক্তব্য সত্যায়ন করে বলেনঃ হ্যাঁ, আমি ছাড়া ইলাহ নাই আর আমি মহান। সে যখন বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি তো একক। আল্লাহ্‌ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই আমি একক। যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি তো একক। তার কোন শরীক নেই। আল্লাহ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই আমি একক আমার শরীক নেই। যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া। বাদশাহী তারই আর তারই সব তারীফ। আল্লাহ বলেনঃ আমি ছাড়া ইলাহ নেই। বাদশাহী আমারই। আমারই সব তারীফ। যখন সে বলেঃ ইলাহ নেই আল্লাহ ছাড়া, কারো সামর্থ্য নেই, কারো শক্তি নেই আল্লাহ ছাড়া। আল্লাহ বলেনঃ ইলাহ নেই আমি ছাড়া, কারো সামর্থ্য নেই, কারো শক্তি নেই আমি ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেনঃ কেউ যদি তার রোগশয্যায় এই কথাগুলো বলে এরপর সে মারা যায় তবে জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে না।

ছবি বানান