তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৪২
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষন না নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ছাড়ত ততক্ষন তিনি তার হাত ছাড়তেন না। এই সময় তিনি বলতেনঃ أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ আল্লাহর হেফাজতে হাওলা করছি তোমার দ্বীন, তোমার আমানতদারী এবং তোমার শেষ আমল।