তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৪৪
তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! আমি সফরের ইচ্ছা করছি আমাকে কিছু পাথেয় দান করুন। তিনি বললেনঃ আল্লাহ তা’আলা তোমাকে পাথেয় হিসাবে তাকওয়া দান করুন। লোকটি বললঃ আরও কিছু বাড়িয়ে দান করুন। তিনি বললেনঃ তোমার গুনাহ মাগফিরাত দান করুন। লোকটি বললঃ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান আরো বৃদ্ধি করুন। তিনি বললেনঃ যেখানেই তুমি থাকনা কেন তোমার জন্য আল্লাহ তা’আলা কল্যাণ সহজলভ্য করে দিন।