Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৪৭

প্রায় ২ মিনিট · ১৫৮ শব্দ

তিরি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন তখন সওয়ারীতে আরহোন করে তিনবার আল্লাহু আকবার বলতেন, পরে বলতেনঃ سبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ এরপর বলতেনঃ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنَ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا হে আল্লাহ! আমার এই সফরে এমন নেকি, তাকওয়া ও আমল প্রার্থনা করি যার উপর তুমি সন্তুষ্ট থাক। হে আল্লাহ! সহজ করে দাও আমাদের প্রতি এই সফর। সংকুচিত করে দাও আমাদের জন্য যমীনের দূরত্ব। হে আল্লাহ! তুমিই আমার সফরের সাথী আর পরিজনদের মাঝে স্থলবর্তী। হে আল্লাহ! আমাদের এ সফরে তুমি আমাদের সঙ্গি হও আর আমাদের পরিজনদের মধ্যে আমাদের স্থলবর্তী হও। আর যখন তিনি পরিবার পরিজনদের কাছে ফিরে আসতেন বলতেনঃ آيِبُونُ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ছবি বানান