তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৫৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমি ও খালিদ ইবন ওয়ালীদ রাদিয়াল্লাহু আনহু মায়মুনা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে গেলাম। তিনি আমার কাছে একটি দুধ ভর্তি পাত্র নিয়ে এলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। আমি ছিলাম তার ডান পার্শ্বে আর খালিদ ছিলেন তার বাম পার্শ্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ এখন তা পান করার অধিকার তো তোমার, তবে ইচ্ছা করলে তুমি খালিদকে প্রধান্য দিতে পার। আমি বললামঃ আপনার পানের অবশিষ্টের ব্যপারে আমি কাউকে অগ্রাধিকার দিতে প্রস্তুত নই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কাউকে আল্লাহ তা’আলা কোন খাদ্য আহার করালে সে যেন বলেঃ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ হে আল্লাহ! তুমি বরকত দাও এতে আর এর চেয়েও ভাল কিছু আমাদের আহার করাও। আর যাকে আল্লাহ তা’আলা দুধ পান করান সে যেন বলেঃ (اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ) হে আল্লাহ! আমাদের এতে বরকত দাও এবং তা আরো বেশি করে দাও আমাদের। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ খাদ্য ও পানীয় উভয়টির স্থলে যথেষ্ট হতে পারে দুধ ছাড়া এমন কিছু আর নেই।