Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৬১

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমরা এক যুদ্ধে ছিলাম। ফেরার সময় মদীনা যখন আমাদের দৃষ্টি গোচর হল তখন সাহাবীরা তাকবীর ধ্বনি দিলেন এবং তাদের স্বর উচ্চ করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের রব তো বধিরও নন এবং তোমাদের থেকে দুরেও নন, তিনি তো আছেন তোমাদের সাওয়ারী উট এর মাথার মাঝামাঝি। এরপর তিনি বললেনঃ হে আবদুল্লাহ ইবন কায়স! তোমাকে কি জান্নাতের একটি গুপ্ত ভান্ডার সম্পর্কে অবহিত করব? (তা হল)- লা হাওলা ওলা কুওয়াতা ইল্লাবিল্লাহ।

ছবি বানান