তিরমিযী শরীফ - হাদীস নং ৩৪৭
আলী ইবনু হুজর (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে আবূ মারসা’দ, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। সাহাবী আবূ মারসা’দ রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল কান্নায ইবনুল হুসায়ন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। রাবী যায়দ ইবনু জাবীরার স্মরণশক্তির সমালোচনা হয়েছে। লায়স ইবনু সা’দ (রহঃ) ও আবদুল্লাহ ইবনু উমর আল-উমারী রাদিয়াল্লাহু আনহু ... নাফি ... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। যায়দ ইবনু জাবীরার সূত্রে বর্ণিত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু-এর হাদীসটি লায়স ইবনু সা’দের সুত্রে বর্ণিত রিওয়ায়াত অধিক সহীহ। ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তান সহ কতক হাদীস বিশারদ আবদুল্লাহ ইবনু উমর আল-উমারীকে স্মরণশক্তির দিক দিয়ে দুর্বল বলে অভিমত দিয়েছেন।