Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৭৬

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে সেখানে সালাত (নামায) আদায় করল এরপর এ দু’আ করলঃ (اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي) - হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে রহম কর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে সালাত (নামায) আদায়কারী তুমি বেশ তাড়াহুড়া করে ফেললে। তুমি সালাত (নামায) আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যথোপযুক্ত তারীফ করবে এরপর আল্লাহর কাছে দু’আ করবে। ফাযালা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এরপর আরেক ব্যক্তি এসে সালাত (নামায) আদায় করে। আল্লাহর হামদ করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত ও দুরুদ পাঠ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেনঃ হে সালাত (নামায) আদায়কারী! এখন দু’আ কর। তোমার দু’আ কবুল হবে।

ছবি বানান