Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৮৭

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে এলেন। রোগে সে ব্যক্তি পাখির ছানার মত (কৃশ) হয়ে পড়েছিল। তিনি লোকটিকে বললেনঃ তুমি দু’আ করছ না। তোমার রবের কাছে সুস্থতা প্রার্থনা করছ না? সে বললঃ আমি দু’আয় বলে থাকিঃ হে আল্লাহ! তুমি আখিরাতে আমাকে যে শাস্তি দিবে দুনিয়াতেই তুমি আমাকে সত্বর তা দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সুবহানাল্লাহ! তুমি তো তা বইতে সক্ষম নও এবং তা সহ্য করতে পারবে না। তুমি এই কথা কেন বললে না যে হে আল্লাহ! দুনিয়াতেও তুমি আমাকে দাও কল্যাণ, আখিরাতেও দাও কল্যাণ। আর রক্ষা কর জাহান্নামের আযাব থেকে।

ছবি বানান