Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩৪৯

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এই বিষয়ে জাবির ইবনু সামূরা, বারা, সাবরা ইবনু মা’বাদ আল-জুহানী, আবদুল্লাহ ইবনু মুগাফফাল, ইবনু উমর ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আমার উস্তাদগণ এই হাদীস অনুসারেই আমল করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। আবূ হাসীন ... আবূ সালিহ ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি গারীব। ইসরাঈল এই হাদীসটি উক্ত সূত্রে মাওকূফ হিসেবে রিওয়ায়াত করেছেন। তিনি এটিকে মারফূ হিসাবে রিওয়ায়াত করেন নি। আবূ হাসীনের নাম হল উসমান ইবনু আসিম আল-আসা’দী।

ছবি বানান