তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৯০
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দাউদ (আঃ) এর অন্যতম দু’আ ছিল এই যে, তিনি বলতেনঃ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَىَّ مِنْ نَفْسِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ হে আল্লাহ! আমি যাঞ্চা করি তোমার মুহাব্বত, যারা তোমাকে মুহাব্বত করে, তাদের মুহাব্বত আর চাই সেই আমল যা আমাকে পৌছিয়ে দেয় তোমার ভালবাসা। হে আল্লাহ! কর তোমার মুহাব্বত আমার কাছে আধিক প্রিয় আমার প্রাণ থেকে, আমার পরিজন থেকে এবং শীতল পানি থেকেও। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাউদ (আঃ) এর আলোচনা করতেন তখন বলতেনঃ তিনি ছিলেন মানব জাতীর মধ্যে সবচেয়ে বেশী ইবাদতকারী।