তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৯৩
তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পার্শ্বে ঘুমিয়ে ছিলাম। কোন এক রাতে আমি তাকে পাচ্ছিলাম না। আমি হাতড়িয়ে তালাশ করতে লাগলাম। আমার হাত তার পায়ের তলায় লাগল। তিনি তখন সিজদারত অবস্থায় বলছিলেনঃ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ (হে আল্লাহ) আমি পানাহ চাই তোমার সন্তুষ্টির ওয়াসীলায় তোমার ক্রোধ থেকে, তোমার হেফাজতের ওয়াসীলায় তোমার শাস্তি থেকে। তোমার প্রশংসা করে শেষ করতে পারছি না তুমি তেমই যেমন তোমার নিজের তারীফ করেছ তুমি।