তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৯৮
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতি রাতেই শেষ রাতের এক তৃতীয়াংশ বাকী থাকতে আমাদের পরওয়ারদিগার দুনিয়ার আকাশে অবতরণ করেন। এরপর তিনি বলেনঃ কে আছে আমাকে ডাকার আমি তার ডাক কবুল করব। কে আছে আমার কাছে চাইবার আমি তাকে তা দান করব, কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দিব।