তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫১৭
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উযূ হল ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মীযান (পাল্লা)। সুনহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশমন্ডলী ও যমীনের মধ্যবর্তী স্থান। সালাত হল নূর, সাদাকা হল দলীল, ধৈর্য হল জ্যোতি আর কুরআন তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ স্বরুপ। প্রত্যেক মানুষ সকাল করে এবং নিজেকে বিক্রি করে। অনন্তর কেউ নিজেকে মুক্ত করে আর কেউ নিজেকে ধ্বংস করে।