তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫২৩
তিনি বলেনঃ খালিদ ইবন ওয়ালীদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করলেন, বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! অনিদ্রা রোগে আমি ঘুমতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যখন তোমরা শয্যাগ্রহণ করবে তখন বলবেঃ اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ হে আল্লাহ! সপ্ত আকাশ এবং যা কিছুর উপর তা ছায়া দেয় সে সব কিছুর রব্ব! যমীনসমুহ এবং যা কিছু সে বহন করছে সে সব কিছুর রব্ব! শয়তান ও যাদের সে গুমরাহ করে তাদের রব্ব! তমার সব সৃষ্টির অনিষ্ট থেকে তুমি আমায় আশ্রয় হও, এদের কেউ যেন আমার উপর বাড়াবাড়ি করতে না পারে। সম্মানিত তোমার আশ্রয়প্রার্থী, মহামান্বিত তোমার প্রশংসা, তুমি ছাড়া ইলাহ নেই, তুমি ব্যাতীত মা’বূদ নেই।