তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫২৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ’ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ বলাকে দৃঢ়ভাবে ধারণ কর। হাদীসটি গারীব। হাদীসটি সঠিকভাবে রক্ষিত নয়। এটি হাম্মাদ ইবন সালামা-হুমায়দ-হাসান বসরী (রহঃ) সূত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। এটিই অধিক সহীহ। এর সনদে মুআম্মাল (রহঃ) ভুল করেছেন যে এতে ’হুমায়দ-আনাস রাদিয়াল্লাহু কথাটি উল্লেখ করেছেন। এতে তাঁর কোন সমর্থক নেই।