তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৩৩
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি গাছের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন, এর পাতা ছিল শুষ্ক। তিনি তাঁর লাঠি দিয়ে এতে আঘাত করলেন, ফলে পাতা ঝরে পড়তে লাগল। এরপর তিনি বললেনঃ এই গাছটির পাতা যেভাবে ঝরে পড়ছে, তেমনিভাবে ’আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ (পাঠের) দ্বারাও বান্দার গুনাহসমূহ ঝরে পড়ে।