তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৩৯
যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তখন বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা একটি বিষয় তোমাদের কাছে থেকে এতোদিন গোপন করে রেখেছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের যদি পাপ সংঘটিত না হত তবে আল্লাহ এমন এক সৃষ্টি পয়দা করতেন যাদের পাপ হত আর তিনি তাদের মাফ করতেন।