তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৫৮
তিনি বলেনঃ একবার আবূ বকর সিদ্দীকরাদিয়াল্লাহু আনহু মিম্বারে (খুতবা দিতে) দাঁড়ালেন। এরপর কেঁদে উঠলেন। বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হিজরতের) প্রথম বছরে মিম্বারে (খুতবা দিতে) দাঁড়ালেন। এরপর কেঁদে উঠলেন এবং বললেনঃ আল্লাহর কাছে তোমরা ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করবে। কেননা ঈমানের পর এই আফিয়াত বা নিরাপত্তা অপেক্ষা উত্তম কাউকে আর কিছুই প্রদত্ত হয়নি।