Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৬৪

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেনঃ আমি অসুস্থ ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। আমি তখন বলছিলামঃ হে আল্লাহ! আমার মৃত্যুর সময় যদি ঘনিয়ে এসে থাকে তবে (মৃত্যু দিয়ে) আমাকে শান্তি দাও। আর যদি তা আরো বিলম্বিত থাকে তবে আমার জীবনকে সুখময় করে দাও এবং যদি এটি পরিক্ষা স্বরূপ হয়ে থাকে তবে আমাকে ধৈর্য দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি বলছ? রাবী বলেনঃ তিনি যা বলছিলেন তা তাঁকে পুনরাবৃত্তি করে শুনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তাঁর পা দিয়ে ঠেলা দিলেন এবং বললেনঃ হে আল্লাহ! একে সুস্থ করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এর পর কখনও আমি এই অসুখে আর ভুগিনি।

ছবি বানান