তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩৫৭
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ অনুমতি ব্যতীত কারো ঘরের ভিতর দৃষ্টিপাত করা জায়েয নয়। কেউ যদি কারো ঘরের ভিতর দৃষ্টিপাত করে, তবে তো সে তাতে প্রবেশই করে ফেলল। কোন সম্প্রদায়ের ইমামতি করে দু’আর বেলায় তাদের বাদ দিয়ে কেবল নিজের জন্য দু’আ করবে না। এরূপ করলে তাদের সাথে খিয়ানত করা হবে। পেশাব-পায়খার বেগরুদ্ধ করা অবস্থায় কেউ সালাতে দাঁড়াবে না।