তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৭৩
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পৃথিবীর উপর যত মুসলিম আছে তারা যখন আল্লাহর কাছে দু’আ করে তখন আল্লাহ তা’আলা হয়ত তাকে সে যা চেয়েছে তা দিয়ে দেন বা এর ফলে অনুরূপ কোন মন্দ পরিণাম তিনি দূরীভূত করে দেন যদি না সে কোন পাপকার্যের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দু’আ করে। উপস্থিত লোকেদের মধ্য থেকে এক ব্যক্তি তখন বললঃ তাহলে আমরা অনেক বেশী বেশী দু’আ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ তা’আলাও আরো বেশী করে তা কবূল করবেন।