তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৭৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মেহমান হলেন। আমরা তাঁর কাছে খাবার পেশ করলাম। তিনি তা থেকে কিছু খেলেন। এরপর খেজুর হাযির করা হল। তিনি তা খাচ্ছিলেন এবং মধ্যমা ও তর্জনী একত্রিত করে দুই আঙ্গুল দিয়ে বীচি নিক্ষেপ করছিলেন। বর্ণনাকারী শু’বা (রহঃ) বলেনঃ আমার ধারনা হচ্ছে যে, তিনি হয়তো দুই আঙ্গুলের মাঝ দিয়ে বীচি নিক্ষেপ করছিলেন। এরপর তাঁর জন্য পানীয় আনা হল। তিনি তা পান করলেন এবং তাঁর ডান পার্শবর্তী লোককে তা দিয়ে দিলেন। আবদুল্লাহ ইবন বুসর রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোড়ার লাগাম ধরে বললেনঃ আমাদের জন্য দু’আ করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আ করলেনঃ হে আল্লাহ! আপনি বরকত দিন তাদের রিযকে, মাফ করে দিন তাদের এবং রহমত করুন তাদের।