তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৬০৩
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা ইরশাদ করেন, আমার সম্পর্কে বান্দা যেমন ধারণা করবে, সে অনুসারে আমি তার সাথে আছি। আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সে যদি আমাকে তার মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর যদি সে কোন সমাবেশে আমার স্মরন করে, তবে এর চেয়েও উত্তম এক সমাবেশে আমি তার স্মরণ করি, যদি সে আমার দিকে আধ হাত নিকটবর্তী হয়, তবে আমি তার প্রতি সম্প্রসারিত দুই বাহু পরিমাণ নিকটবর্তী হই। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই।