Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৬০৭

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেনঃ আমি বললাম ইয়া রাসূলাল্লাহ! কুরায়শরা বসে নিজেদের বংশ মর্যাদা সম্পর্কে পরস্পর আলোচনা করছিল। যমীনের আস্তাকুঁড়ে গজিয়ে উঠা খেজুর গাছের মত তারা আপনার উদাহরন দিচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ তা’আলা সকল মাখলূক সৃষ্টি করে আমাকে সৃষ্টি করেছেন সর্বোত্তম দল (মানুষ) থেকে। (মানুষের) দু’টো শাখা (আরব-অনারব) এর সর্বোত্তম শাখা (আরবদের) থেকে। এরপ গোত্রসমূহের মাঝে সর্বোত্তম গোত্র থেকে, এরপর গৃহসমূহের মাঝে সর্বোত্তম গৃহ পরিবেশে আমাকে পয়দা করেছেন। সুতরাং আমি ব্যক্তি হিসাবেও তাদের মাঝে সর্বোত্তম আর গৃহ পরিবেশ হিসাবেও তাদের মাঝে সর্বোত্তম।

ছবি বানান