Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩৬১

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেনঃ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হন। তখন তিনি বসে বসে আমাদের নিয়ে সালাত আদায় করেন। আমরাও তাঁর সঙ্গে বসে বসে সালাত আদায় করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বললেন : ইমাম করা হয় তাঁকে অনুসরণ করার জন্য। সুতরাং তিনি যখন তাকবীর বলবেন তখন তোমরা তাকবীর বলবে, তিনি যখন রুকূ করবেন তোমরা তখন রুকূ করবে। তিনি যখন উঠবেন তোমরাও তখন উঠবে। তিনি যখন বলবেনঃ سمع اللّه لمن حمده তখন তোমরা বলবে ربّنا ولك الحمد তিনি যখন সিজদা করবেন তোমরা তখন সিজদা করবে আর তিনি যখন বসে সালাত আদায় করবেন তখন তোমরাও সকলে বসে সালাত আদায় করবে।

ছবি বানান