Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩৬৪

প্রায় ১ মিনিট · ৬৬ শব্দ

তিনি বলেনঃ একবার মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু সালাতে আমাদের ইমামতি করলেন। কিন্তু দুই রাকআতের পর তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। মুসল্লিরা তাকে সতর্ক করতে সুবহানাল্লাহ পাঠ করলেন। তিনিও তখন সুবহানাল্লাহ বললেন। সালাত শেষে তিনি বসাবস্থায় সিজদা সহ্ও করলেন। পরে বললেন যে, তিনি এখন যেমন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ক্ষেত্রে তাঁদের নিয়ে এমন করেছিলেন।

ছবি বানান