তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩৭৫
তিনি বলেনঃ আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নফল সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে তিনি বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে আবার দীর্ঘ রাত পর্যন্ত বসেও নফল সালাত আদায় করেছেন। যদি দাঁড়িয়ে কিরাআত পাঠ করতেন তবে তদনুসারে রুকূ-সিজ্দা করতেন, আর যদি বসে কিরআত পাঠ করতেন তবে তদনুসারেই রুকূ-সিজদা করতেন।