তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩৮৪
একবার আবূ রাফি রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তখন সালাতরত ছিলেন এবং তাঁর মাথার চুল পিঠের দিকে মুড়িয়ে বাঁধা ছিল। আবূ রাফি রাদিয়াল্লাহু আনহু তাঁর চুলগুলি খুলে দিলেন। এতে হাসান রাদিয়াল্লাহু আনহু রাগতভাবে তার দিকে তাকালেন। তখন আবূ রাফি বললেনঃ নিজের সালাত চালিয়ে যান। রাগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি যে, এভাবে চুল বাঁধা হ’ল শয়তানের আসন।