তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩৮৮
তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম। তখন তাকে বললাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যদ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন এবং আমাকে জান্নাতে দাখিল করবেন। তিনি কতক্ষন চুপ রইলেন। এরপর আমার দিকে ফিরে বললেনঃ তুমি সিজদা করবে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যখনই কোন বান্দা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে, তখনই এতে আল্লাহ্ তা’আলা তার দরজা বুলন্দ করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন।