Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩৯৬

প্রায় ১ মিনিট · ৬৭ শব্দ

তিনি বলেনঃ আমি আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহ-কে বললাম, আমাদের কারো যদি খেয়াল না থাকে যে, সে কতটুকু সালাত আদায় করল, তবে সে কি করবে? তিনি বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো সালাত আদায়কালে যদি কত রাকআত পড়েছে সে খেয়াল না থাকে, তবে সে (শেষ বৈঠকে) বসা অবস্থায় দুই সিজদা (সাহু) দিবে।

ছবি বানান