Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৪০২

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেনঃ আমি আমার পিতা (তারিক ইবনু আশয়াম আল আশজাঈ) কে বললামঃ হে আমার পিতা! আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু আনহুম এর পিছনে সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। এমনিভাবে এই কূফায়ও আপনি আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু এর পিছনে প্রায় পাঁচ বছর সালাত আদায় করেছেন। তাঁরা কি দু’আ কুনূত পাঠ করতেন? তিনি বললেনঃ প্রিয় বৎস, এতো নব আবিষ্কৃত এক কাজ।

ছবি বানান