Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৪২৯

প্রায় ২ মিনিট · ১৫৭ শব্দ

তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে চার রাকআত (সুন্নাত) আদায় করতেন। মাঝে (তাশাহহুদ পাঠকালে) আল্লাহর মুকাররাব ফেরেশতা ও তাঁদের অনুসারী মুসলিম ও মুমিনদের উপর সালাম পেশ করতেন। - ইবনু মাজাহ ১১৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২৯ [আল মাদানী প্রকাশনী] এই বিষয়ে ইবনু উমর ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) আসরের পূর্বে চার রাকআত (সুন্নাত দু’রাকআত করে) আলাদা আলাদা না করার বিষয়টিকে গ্রহণ করেছেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি প্রমাণ হিসাবে পেশ করেন। এই হাদীসে উলেস্নখিত ’’সালাম দ্বারা এর মাঝে ব্যবধান করতেন’’ কথাটির মর্ম হল তিনি দু’রাকআত-এর মাঝে তাশাহ্হুদ পাঠ করতেন। ইমাম শফিঈ ও আহমদ (রহঃ)-এর অভিমত হ’ল, রাত ও দিনের (নফল) সালাত (নামায/নামাজ) হবে দুই-দুই রাকআত করে। সুতরাং তারা আসরের পূর্বেও এই ক্ষেত্রে দু’রাকআত করে আলাদা আলাদা আদায় করা পছন্দ করেন।

ছবি বানান