তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৪৩৬
তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত (নামায/নামাজ) সম্পর্কে আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে দু’রাকআত, এরপর দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত, এশার পর দু’রাকআত এবং ফজরের পূর্বে দু’রাকআত (সুন্নাত) সালাত (নামায/নামাজ) আদায় করতেন।