তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৪৩৯
তিনি আয়িশা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞেস করেছিলেন রমযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত (নামায/নামাজ) ছিল কেমন? উত্তরে তিনি বললেনঃ রমযান বা অন্যান্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগার রাকআতের বেশি সালাত আদায় করতেন না। (প্রথম) চার রাকআত সালাত আদায় করতেন। এ যে কত সুন্দর ছিল এবং কত যে তা দীর্ঘ হতো সে সম্পর্কে তোমরা আমায় জিজ্ঞেস করো না। তারপর তিনি তিন রাকআত (বিতর) আদায় করতেন। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, হে আল্লাহর রাসূল! আপনি বিতর আদায় না করে শুয়ে পড়েন? তিনি বললেনঃ হে আয়িশা! আমার দু’চোখ ঘুমায় আমার হৃদয় ঘুমায় না।