তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৪৪৭
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর রাদিয়াল্লাহু আনহু কে বললেনঃ আমি আপনার নিকট দিয়ে যাচ্ছিলাম, আপনি তখন তিলাওয়াত করছিলেন। তবে আপনার স্বর খুবই নীচু ছিল। তিনি বললেনঃ আপনার আওয়াজকে আরেকটু উঁচু করবেন। পরে উমর রাদিয়াল্লাহু আনহু কে বললেনঃ আমি আপনার পাশ দিয়ে যাচ্ছিলাম। আপনি তখন তিলাওয়াত করছিলেন। কিন্তু আপনার স্বর অত্যন্ত উঁচু ছিল। তিনি বললেনঃ আমি নিদ্রাতুরদেরকে জাগাচ্ছিলাম আর শয়তানকে বিতাড়িত করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আপনি আপনার আওয়াজ আরেকটু নীচু করবেন।