Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৪৮৩

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেনঃ আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলামঃ হে আল্লাহর রাসূল! আপনার উপর এই যে সালাম পাঠ করা, তা তো আমরা জানি কিন্তূ আপনার উপর সালাত (নামায/নামাজ) (দরূদ) পাঠ করব কি উপায়ে? তিনি বললেনঃ তোমরা বলবেঃ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ মাহমূদ (রহঃ) বলেনঃ আবূ ইসামা রাদিয়াল্লাহু আনহ বলেছেন যে, আমাশ, হাকাম-আবদুর রহমান ইবনু আবী লায়লা রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরো একটু অতিরিক্ত বর্ণিত আছে। তা হ’ল, আবদুর রহমান ইবনু আবী লায়লা বলেনঃ وَعَلَى آلِ مُحَمَّدٍ এর পর আমরা বলতামঃ وَعَلَيْنَا مَعَهُمْ

ছবি বানান