Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫০৪

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত আছে। এই বিষয়ে সালমা ইবনুল আকওয়া, জাবির এবং যুবায়র ইবনু আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে অধিকাংশ আলিম একমত যে, যোহরের ওয়াক্তের মত সূর্য পশ্চিমে হেলে পড়ার পর হ’ল জুমুআর ওয়াক্ত। এ হ’ল ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। কোন কোন আলিম মনে করেন, যাওয়াল বা পশ্চিমে সূর্য হেলে পড়ার আগেও যদি জুমুআর সালাত (নামায/নামাজ) পড়া হয় তবে তা আদায় হয়ে যাবে। ইমাম আহমদ (রহঃ) বলেনঃ যাওয়াল বা পশ্চিমে সূর্য হেলে পড়ার আগেও যদি কেউ জুমুআর সালাত আদায় করে নেয়, তবে তাকে আর তা পুনরায় আদায় করতে হবে না।

ছবি বানান