Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫১১

প্রায় ১ মিনিট · ১৩৯ শব্দ

একবার জুমুআর দিন মারওয়ান খুতবা দিচ্ছিলেন এমন সময় আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু মসজিদে এলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন। তখন পাহারাদাররা ছুটে এসে তাঁকে বসাতে চেষ্টা করল। তিনি সালাত (নামায/নামাজ) শেষ না করে বসতে অস্বীকার করলেন। যা হোক, সালাত শেষে আমরা তাঁর কাছে এলাম। বললামঃ আল্লাহ আপনার উপর রহম করুন। এরা তো আপনাকে প্রায় হামলাই করে বসেছিল। তিনি বললেনঃ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আচরণ দেখার পর আমি তো কখনও তা ছাড়তে পারি না। এরপর তিনি ঘটনা উল্লেখ করে বললেনঃ একবার জনৈক ব্যক্তি দুর্দশাগ্রস্ত অবস্থায় সমজিদে এসে প্রবেশ করল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর খুতবা দিচ্ছিলেন। তিনি সেই ব্যক্তিকে তখন দু’রাকআত (তাহিয়্যাতুল মাসজিদ) আদায় করতে আদেশ দিলেন। সে দু’রাকআত আদায় করল আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন।

ছবি বানান