তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৫১৫
তিনি বলেনঃ আমি উমারা ইবনু রুআয়বা (রাঃ) কে বলতে শুনেছি যে, একদিন বিশর ইবনু মারওয়ান খুতবা দিচ্ছিলেন। তখন তিনি দু’আ করতে গিয়ে হাত উঠান। এই দেখে উমারা বললেনঃ আল্লাহ তা’আলা এই নিকৃষ্ট দু’টি ছোট হাতের অমঙ্গল করুন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (এই ক্ষেত্রে শাহাদাত আঙ্গুলী দিয়ে) ইশারা করার অতিরিক্ত কিছু করতে দেখিনি। রাবী হুশায়ম أَنْ يَقُولَ هَكَذَا বলার সময় শাহাদাত অঙ্গুলী দিয়ে ইশারা করে দেখিয়েছেন।