তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৫১৯
তিনি বলেনঃ মারওয়ান আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে মদীনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে নিজে মক্কা যাত্রা করে। অনন্তর আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন আমাদের জুমুআর সালাত (নামায/নামাজ) পড়ালেন। এতে তিনি (প্রথম রাকআতে) সূরা জুমুআহ এবং দ্বিতীয় রাকআতে إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ তিলাওয়াত করেন। উবায়দুল্লাহ বলেনঃ পরে আমি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং বললামঃ আপনি এমন দু’টি সূরা (এই সালাতে) তিলাওয়াত করলেন যে দু’টি সূরা কূফায় আলী রাদিয়াল্লাহু আনহু (এই সালাতে) তিলাওয়াত করতেন। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বললেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই দুটি সূরা তিলাওয়াত করতে শুনেছি।