Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫২৭

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবদুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু-কে কোন এক অভিযানে প্রেরণ করেন। সে দিন ছিল জুমুআর দিন। তার সঙ্গীরা সকলে ভোরেই রওয়ানা হয়ে গেলেন। আবদুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহ বলেনঃ আমি পিছনে রয়ে গেলাম। (মনে করলাম) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সালাত (নামায/নামাজ) আদায় করে পরে তাদের সঙ্গে গিয়ে মিলিত হব। যা হোক, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সালাত আদায় করলেন তখন তিনি তাকে দেখনে পেলেন। বললেনঃ তোমার সঙ্গীদের সঙ্গে ভোরে রওয়ানা হতে তোমাকে কে বাধা দিল? তিনি বললেনঃ পৃথিবীতে যা কিছু আছে সব যদি তুমি বিলিয়ে দাও তবুও তুমি তাদের এই একটি সকালের ফযীলত ধরতে পারবে না।

ছবি বানান