Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫৩

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

সুফইয়ান ইবনু ওয়াকী ইবনু জাররাহ (রহঃ) ..... আয়িশারাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক খন্ড কাপড় ছিল। এটি দিয়ে তিনি উযূ (ওজু/অজু/অযু) করার পর পানি মুছতেন। ইমাম আবূ ঈসা তিরমিযী বলেন, এই বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটিও প্রতিষ্ঠিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে সহীহ কোন বর্ণনা নেই। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসটির রাবী আবূ মু’আয সম্পর্কে হাদিস বিশারদগণ বলেন, ইনি হলেন সুলায়মান ইবনু আরকাম। তিনি হাদীস বিশারদগণের নিকট দূর্বল। এই বিষয়ে মু’আয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে।

ছবি বানান