তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৫৩৯
তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিকা, তরুনী, গৃহিণী, যুবতী সকল মহিলাকেই সালাতুল ঈদে বের হওয়ার জন্য বলতেন। তবে ঋতুবতী মহিলারা সালাত (নামায/নামাজ) স্থল থেকে দূরে থাকতেন। তারা কেবল মুসলিমদের সঙ্গে দু’আয় শরীক হতেন। জনৈক মহিলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, যদি কারো চাঁদর না থাকে (তবে সে কিভাবে বের হবে?), তিনি বললেনঃ তার কোন ভগ্নি তাকে একটি চাঁদর ধার দিয়ে দিবে।