Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫৪৫

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

একবার ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু কে মূসাফিরের সালাত (নামায/নামাজ) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি তখন বললেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হজ্জ করেছি, তিনি দু’রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। আবূ বকর রাদিয়াল্লাহু আনহ-এর সঙ্গেও হজ্জ করেছি, তিনিও দ’রাকআত করে সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহ-এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও দু’রাকআত করে সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহ-এর সঙ্গে ও তাঁর খিলাফতের ছয় বছর (বর্ণনান্তরে আট বছর) হজ্জ করেছি, তিনিও দু’রাকআত করে সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। -

ছবি বানান