Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫৫৪

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

আবদুস সামাদ ইবনু সুলায়মান (রহঃ) ..... মু’আয রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীসটি বর্ণিত। মু’য়ায রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রিওয়ায়াতটি হাসান-গারীব। এটির বর্ণনা কুতায়বা এককভাবে লায়স সূত্রে। তিনি ব্যতীত আর রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই। ইয়াযীদ ইবনু আবী হাবীব আবূত্ তুফায়ল মু’আয রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদীসটি গারীব। হাদীস বিশারদের নিকট প্রসিদ্ধ রিওয়ায়াত হ’ল এই যে, আবূয যুবায়র আবূত্ তুফায়ল মু’আয রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে সফরে যোহর ও আসর এবং মাগরিব ও এশা একত্রে আদায় করেছেন। কুররা ইবনু খালিদ, সুফইয়ান সাওরী, মালিক এবং আরো অনেকে আবূয্ যুবায়র মক্কী (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) প্রমুখ এই হাদীস অনুযায়ী অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, সফরে দুই ওয়াক্তের সালাত (নামায/নামাজ) একত্রে একই ওয়াক্তে আদায় করায় কোন দোষ নেই। - তিরমিজী হাদিস নম্বরঃ ৫৫৪ [আল মাদানী প্রকাশনী]

ছবি বানান