Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫৭০

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেনঃ আমরা একদিন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে বসা ছিলাম। তিনি বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমরা মহিলাদেরকে রাতে মসজিদে যেতে অনুমতি দিও। তখন তার ছেলে (বিলাল) বললেনঃ আল্লাহর কসম, আমরা তাদের অনুমতি দিব না। কারণ এটিকে তারা একটা বাহানা বানিয়ে নিবে। এই শুনে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহ্ তোমার সাথে যা করার করুন। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (অনুমতি দিতে) বলেছেন, আর তুমি বলছ আমরা অনুমতি দিব না।

ছবি বানান