তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৫৮
মুহাম্মাদ ইবনু হুমায়দ আর-রাযী (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক-নাপাক প্রত্যেক অবস্থায়ই প্রতি সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতেন। রাবী হুমায়দ বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আপনারা নিজেরা কি করতেন? তিনি বললেন আমরা একবার উযূ করে নিতাম।