Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৫৯৩

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেনঃ আমি সালাত (নামায/নামাজ) আদায় করছিলাম, আবূ বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও তখন সেখানে ছিলেন। যা হোক, সালাত শেষে যখন বসলাম তখন প্রথমে আল্লাহর সানা-সিফাত (গুণকীর্তন) করলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য সালাম পাঠ করলাম, এরপর আমার নিজের জন্য দু’আ করলাম। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ প্রার্থনা কর, তোমাকে তা দেওয়া হবে, প্রার্থনা কর, তোমাকে তা দেওয়া হবে।

ছবি বানান