তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬০২
তিনি বলেন জনৈক ব্যক্তি একবার আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করলেনঃ শব্দটি غَيْرِ آسِنٍ না يَاسِنٍ? তিনি বললেনঃ এটি ছাড়া কুরআনের সব কিছু কি তুমি পড়ে ফেলেছ? সে বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ কোন কোন সম্প্রদায় কুরআন পড়ে এবং রদ্দী খেজুরের মতো ছুঁড়ে ফেলে দেয়। তাদের কণ্ঠ অতিক্রম করে না তা। আমি তো সেই সা’দৃশ্যপূর্ণ সূরাগুলি সম্পর্কে জানি, যেগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত (পাঠ) করতেন। আবূ ওয়ায়ল বলেনঃ আমরা আলাকামা (রহঃ)-কে ঐগুলি সম্পর্কে ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু এর নিকট জিজ্ঞাসা করতে বললাম। তিনি সে সম্পর্কে জিজ্ঞাসা করলে ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বললেনঃ এ হল মুফাসসাল পর্যায়ের বিশটি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাকআতে এই সূরাসমূহের দুটি দুটি সূরা করে একত্রিত (পাঠ) করতেন।